প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রেরসহ হরিয়ানা রাজ্যের কয়েকটি আবাসন প্রতিষ্ঠানের লাইসেন্স খতিয়ে দেখতে সিবিআইয়ের তদন্তের দাবিতে করা জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছেন দিল্লির হাইকোর্ট। প্রধান বিচারপতি জি রোহিনী ও বিচারপতি আর এস এন্ডলোর নেতৃত্বাধীন বেঞ্চ এম এল শর্মা নামের এক আইনজীবীর মামলাটি গতকাল মঙ্গলবার খারিজ করেন। আইনজীবী শর্মা দাবি করেছিলেন, প্রায় ২১ হাজার ৩৬৬ একর কৃষিজমিতে আবাসন প্রকল্পের জন্য কয়েকটি কোম্পানিকে আইন লঙ্ঘন করে লাইসেন্স দেওয়া হয়। এর মধ্যে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জামাতা রবাট ভদ্রের কোম্পানিও রয়েছে। অভিযোগ রয়েছে, সরকারের আনুকূল্যে ভদ্র অল্পদিনেই দেশের বড় আবাসন ব্যবসায়ীতে পরিণত হয়েছেন।
টাইমস অব ইন্ডিয়া