প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। কিন্তু সেটাকে ‘অসম্পূর্ণ’ বলে ফিরিয়ে দিয়েছে গুজরাট রাজ্যের পাসপোর্ট দপ্তর। কারণ, ওই আবেদনের সঙ্গে কোনো বিবাহসনদ বা স্বামী-স্ত্রীর যৌথ হলফনামা ছিল না। পরিবার-পরিজনের সঙ্গে দেখা করতে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট করাতে চান অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা যশোদাবেন। মোদির সঙ্গে তাঁর বিয়ে হলেও একসঙ্গে থাকেননি তাঁরা। গত বছর পার্লামেন্ট নির্বাচনের আগে মোদি হলফনামায় স্ত্রী হিসেবে যশোদাবেনের নাম লেখেন। মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর গুজরাটের উত্তরাঞ্চলে যশোদাবেনের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়।
দ্য হিন্দু