আবের 'ফলপ্রসূ ও ঐতিহাসিক' ভারত সফর শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তিন দিনের ভারত সফর শেষ করে গতকাল রোববার দেশে ফিরেছেন। আবের সফর শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরকে ফলপ্রসূ বলে আখ্যায়িত করেছে। খবর ডিএনএর।
আবের সফরকালে অসামরিক পরমাণু খাতে সহযোগিতা, ভারতে জাপানের সহায়তায় প্রথম বুলেট ট্রেন চালু এবং প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির বিষয়ে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়।
আবের সফর শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ টুইটারে এক বার্তায় এই সফরকে ‘ফলপ্রসূ এবং ঐতিহাসিক’ বলে আখ্যায়িত করেন।
গত শনিবার অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘অসামরিক জ্বালানি সহযোগিতার স্মারক স্বাক্ষর বাণিজ্য ও পরিচ্ছন্ন জ্বালানি চুক্তির চেয়েও বড় কিছু। দু্ই দেশের পারস্পরিক সহযোগিতা ও আস্থার বহিঃপ্রকাশ এটি।’