আমন্ত্রিত ওবামা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামী জানুয়ারিতে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ওবামাকে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওবামা সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। হোয়াইট হাউস বলেছে, ভারতের প্রজাতন্ত্র দিবসে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট প্রধান অতিথি হবেন। ওই সময় প্রধানমন্ত্রী মোদি ও ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ওবামা। এনডিটিভি