প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সাজা মওকুফ করে তাঁদের মুক্তি দেওয়ার ব্যাপারে তামিলনাড়ু রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, দেশটির সুপ্রিম কোর্ট তা বাতিল করে দিয়েছেন। সর্বোচ্চ আদালতের এ রায়ের ফলে রাজীব হত্যায় দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের আর মুক্তি পাওয়ার সুযোগ রইল না। তাঁদের আমৃত্যু কারাগারে থাকতে হবে। সুপ্রিম কোর্ট বলেছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা না করে এ বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তামিলনাড়ু সরকারের নেই। গত বছরের ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি পেরারিভালান, মুরুগান ও শান্তর সাজা মওকুফ করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন।
টাইমস অব ইন্ডিয়া