আরএসএসের মানহানি মামলায় রাহুলের হাজিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর প্রদেশে পথযাত্রা ও জনসংযোগে বিরতি নিলেন রাহুল গান্ধী। কংগ্রেসের এই নেতা আসামের গোয়াহাটির একটি আদালতে মানহানির মামলায় গতকাল বৃহস্পতিবার হাজিরা দিতে যান। তাঁর বিরুদ্ধে কট্টর জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এই মামলা করে।

গোয়াহাটিতে বিপুলসংখ্যক সমর্থকের উদ্দেশে কংগ্রেসের সহসভাপতি রাহুল বলেন, ‘যত খুশি মামলা করুন, লড়াই করতে আমার আপত্তি নেই। দরিদ্র জনগণ ও বেকার তরুণদের জন্য লড়াই করছি। এ কারণেই আমার বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে। তারা মনে করে, মামলা করলেই আমি নিজের কাজ বন্ধ করে দেব। কিন্তু আমি থামব না। লড়াই চালিয়ে যাব।’

গোয়াহাটি থেকে প্রায় ৭৬ কিলোমিটার দূরে বারপেটা এলাকায় ষোড়শ শতকের একটি আশ্রমে গত ডিসেম্বরে রাহুল প্রবেশ করতে চেয়েছিলেন। কিন্তু সেখানে কয়েকজন নারী তীর্থযাত্রী রয়েছেন এমন কারণ দেখিয়ে রাহুলকে বাধা দেওয়া হয়। এ ঘটনায় তিনি আরএসএসের বিরুদ্ধে অভিযোগ করলে তারা অস্বীকার করে এবং রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করে।