আরও দুই 'জালিয়াত'?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিতেন্দ্র সিং টোমারের পর ভারতের দিল্লিতে ক্ষমতাসীন দল আম আদমি পার্টির (এএপি) আরও দুই নেতার বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ উঠেছে। তাঁরা হলেন সুরিন্দর সিং ও বিশেষ রবি। বিজেপির নেতা করণ সিং তানওয়ার অভিযোগ করেছেন, সুরিন্দর সিং সিকিম বিশ্ববিদ্যালয়ের সনদ জাল করেছেন। সাবেক আইনপ্রণেতা তানওয়ারের দাবি, তিনি তথ্য অধিকার আইনে আবেদন করার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, সুরিন্দর সিং নামের কোনো ছাত্র সেখানে স্নাতক কোর্সে ভর্তিই হননি। আর বিশেষ রবির বিরুদ্ধে দলের সাবেক সহকর্মী রাজেশ গার্গ অভিযোগ করেছেন, তিনি হলফনামায় শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে অসংগতিপূর্ণ তথ্য দিয়েছেন। জবাবে সুরিন্দর বলেছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার আর রবির বক্তব্য, তাঁকে কাগজপত্র ঘেঁটে দেখতে হবে।
এনডিটিভি