আরেক 'পাকিস্তানি সন্ত্রাসী' আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-শাসিত কাশ্মীরে আরেকজন ‘পাকিস্তানি সন্ত্রাসী’কে আটক করা হয়েছে। ঘটনার সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে তার চার সহযোগী। খবর এনডিটিভির।
নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে খবরে বলা হয়, নিহত সাজ্জাদ আহমেদ (২২) পাকিস্তানের বেলুচিস্তানের নাগরিক। সাজ্জাদ ও নিহত চারজনের দলটি কাশ্মীরের উত্তরাঞ্চলীয় বারামুল্লা জেলার উড়ি শহর হয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল। দলটিকে প্রথমে উড়ির একটি এলাকায় শনাক্ত করেন নিরাপত্তাকর্মীরা। তবে তখন তারা পালিয়ে যেতে সমর্থ হয়। এরপর গত বুধবার সন্ধ্যায় কথিত নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে তারা আবার শনাক্ত হয়। এ সময় ওই পাঁচজন একটি গুহায় লুকিয়ে ছিল।
এর আগে ৫ আগস্ট মোহাম্মদ নাভিদ নামে এক ‘পাকিস্তানি সন্ত্রাসী’ কাশ্মীরের উধামপুরে আটক হয়েছিল।