আরেকজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণে জড়িত থাকার সন্দেহে শেখ রেজাউল করিম নামের একজনকে গ্রেপ্তার করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ঝাড়খন্ড রাজ্যের সাহেবগঞ্জ থেকে গতকাল শনিবার রেজাউলকে গ্রেপ্তার করা হয়। বর্ধমান বিস্ফোরণে জড়িত সন্দেহে ১২ জন জঙ্গিকে ধরিয়ে দেওয়ার জন্য এনআইএ পুরস্কার ঘোষণা করেছিল। রেজাউলের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল তিন লাখ রুপি।