আলোকচিত্রী প্রিয়াঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ঐতিহ্যবাহী গান্ধী পরিবারের সদস্য প্রিয়াঙ্কা গান্ধী নতুন পরিচয়ে আবির্ভূত হয়েছেন।
আজ মঙ্গলবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ দিল্লিতে একটি প্রদর্শনী চলছে। সেই প্রদর্শনীতে দেখা মিলবে প্রিয়াঙ্কা গান্ধীর তোলা আলোকচিত্র।
১২ বছর বয়স থেকে একজন উৎসুক আলোকচিত্রী প্রিয়াঙ্কা। ছবি তোলা তাঁর শখ। বাবা রাজিব গান্ধীর কাছ থেকে এই শখ পেয়েছেন তিনি।
প্রথমবার প্রিয়াঙ্কার তোলা আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। দাম ধরা হয়েছে ৪৫ হাজার রুপি বা তার ওপরে।
প্রিয়াঙ্কার তোলা আলোকচিত্র ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তাঁর অনেক আলোকচিত্রের বিষয় ‘লাইট’ ও ‘শ্যাডো’।