আলোচনায় শিনা হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিনা বোরা
শিনা বোরা

আবারও আলোচনায় ভারতের শিনা বোরা হত্যাকাণ্ড। দেশটির পুলিশ বলছে, গতকাল শুক্রবার ভারতের মহারাষ্ট্রের রায়গড়ের একটি জঙ্গলে মাটি খুঁড়ে শিনার হাড়গোড় উদ্ধার করছে তারা। ২০১২ সালের ২৪ এপ্রিল শিনাকে শ্বাসরোধে হত্যা করা হয়। সম্প্রতি গ্রেপ্তার মুম্বাইভিত্তিক মিডিয়া কোম্পানি আইএনএক্স মিডিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী ইন্দ্রানী মুখার্জির গাড়িচালক শ্যাম রায় জানান শিনা হত্যাকাণ্ডে ইন্দ্রানী ও তাঁর সাবেক স্বামী সঞ্জীব খান্না জড়িত থাকার তথ্য। সম্প্রতি মুম্বাই পুলিশ ইন্দ্রানী ও সঞ্জীবকে গ্রেপ্তার করে। শিনাকে বোন হিসেবেই পরিচয় দিতেন ইন্দ্রানী। আসলে তিনি শিনার মা। তিনি হত্যার কথা স্বীকার করেছেন। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত নয়।
টাইমস অব ইন্ডিয়া