আশ্রমে দামি গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের হরিয়ানার বিতর্কিত ধর্মগুরু রামপাল দাসের আশ্রমে পাওয়া গেল বিলাসবহুল গাড়ি। গতকাল বৃহস্পতিবার তাঁর আশ্রমে বিস্ফোরকের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। এ সময় সেখানে বিএমডব্লিউ, মার্সিডিজসহ নানা দামি গাড়ি পাওয়া গেছে। গত বুধবার রাতে গ্রেপ্তার করা হয় রামপালকে। এক খুনের মামলায় বহুবার সমন পেয়েও হাজিরা না দেওয়ায় আশ্রমে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত হত্যা এবং আদালত অবমাননার মামলায় জামিন বাতিল করে রামপালকে ২৮ নভেম্বর পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন। আদালত মন্তব্য করেছেন, স্বঘোষিত ধর্মগুরুদের এ ধরনের আশ্রম চালানোতে রাশ টানা দরকার।
এএফপি