আসছে এনআইএ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে সম্প্রতি একটি ভবনে বোমা বিস্ফোরণের ঘটনায় দেশটির জাতীয় তদন্ত সংস্থা এনআইএ শিগগিরই বাংলাদেশে আসতে পারে। ওই ঘটনাটির তদন্তে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সংশ্লিষ্টতা নিয়ে ‘অগ্রগতি’র পরিপ্রেক্ষিতেই এনআইএ এ রকম একটি সফরে আসতে পারে বলে গতকাল বুধবার খবরে জানা গেছে। কর্মকর্তাদের বরাতে খবরে দাবি করা হয়, তদন্তে ভারত ও এর প্রতিবেশী দেশে (বাংলাদেশ) জেএমবির তৎপরতার বিষয়ে বিভিন্ন তথ্য পেয়েছে সংস্থাটি। জিনিউজ