আসামে চলছে শেষ দফার ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসামের একটি ভোটকেন্দ্রে নারী ভোটাররা। ছবি: দেবাশিস রায়।
আসামের একটি ভোটকেন্দ্রে নারী ভোটাররা। ছবি: দেবাশিস রায়।

উত্তর-পূর্ব ভারতে কংগ্রেস-শাসিত আসামে চলছে দ্বিতীয় তথা শেষ দফার ভোট গ্রহণ। স্থানীয় সময় আজ সোমবার সকাল সাতটা থেকে ভোটকেন্দ্রগুলোয় লম্বা লাইন চোখে পড়ে। রাজধানী গুয়াহাটির পাশাপাশি বোরো এলাকায় ভোট গ্রহণ চলছে।

বাংলাদেশ সীমান্তবর্তী ধুবড়ি জেলা থেকেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের খবর পাওয়া গেছে। কোথাও কোথাও ইভিএম যন্ত্রবিভ্রাটের খবর পাওয়া গেছে। ভোট গ্রহণকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা।

১২৬টি আসনের মধ্যে ৬১টিতে আজ প্রতিদ্বন্দ্বিতা চলছে। স্থানীয় সময় বিকেল চারটা পর্যন্ত ভোট নেওয়া চলবে। ফল ঘোষণা আগামী ১৯ মে।