আসামে জঙ্গি হামলায় ৩৪ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যের জঙ্গি হামলায় ৩৪ জন আদিবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে আসামের কোকরাঝাড় ও শোনিতপুর জেলার তিনটি স্থানে এ হামলা চালানো হয় বলে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে। আসামের জঙ্গি সংগঠন ন্যাশনাল ডেমোক্রাটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ড (এনডিএফবি) এ হামলা চালিয়েছে বলে পুলিশ দাবি করেছে।
আসাম পুলিশের আইজি (আইনশৃঙ্খলা) এস এন সিং বলেন, এনডিএফবি শান্তি আলোচনা ভঙ্গ করে প্রথমে কোকরাঝাড় জেলার সরলপাড়া গ্রামে হামলা চালিয়ে চারজনকে হত্যা করে। পরে শোনিতপুর জেলার শান্তিপুর গ্রামে হামলা চালিয়ে তারা তিনজনকে হত্যা করে।
আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেছেন, তিনি জঙ্গিদের কাছে মাথা নত করবেন না।
এদিকে আমাদের কলকাতা প্রতিনিধি জানান, কোকরাঝাড় জেলার ঢেকিয়াজুলিতে জঙ্গিরা হামলা চালিয়ে পাঁচজনকে হত্যা করেছে।
এনডিএফবি জঙ্গিরা এ হামলা চালিয়েছে বলে পুলিশ জানালেও এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।