আসামে জঙ্গি হামলায় ৩ সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে আজ শনিবার সেনাবাহিনীর একটি গাড়িবহরে অতর্কিতে হামলা চালিয়েছে সশস্ত্র জঙ্গিরা। পুলিশ বলছে, এতে তিন সেনা নিহত ও চারজন আহত হয়েছে।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মুকেশ আগারওয়াল বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিনসুকিয়া এলাকার দিগবয়ে তেল পরিশোধনাগারের দিকে সেনাবাহিনীর গাড়িবহর যাচ্ছিল। ঘন গাছাপালার কারণে এলাকাটি বেশ অন্ধকারাচ্ছন্ন। সেনাবাহিনীর গাড়িটি সেখানে যাওয়ার পর গোলাগুলি শুরু হয়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হামলায় জঙ্গিরা রকেটচালিত গ্রেনেড ও একে ৪৭ রাইফেল ব্যবহার করেছে।

প্রাথমিকভাবে কেউ হামলার দায় নেয়নি। পুলিশের সন্দেহ, বিচ্ছিন্নতাবাদী উলফা জঙ্গিরা এ হামলা চালাতে পারে।