আসামে নাশকতায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসামে সন্দেহভাজন বোড়ো জঙ্গিদের নাশকতায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫ হয়েছে।
আজ বুধবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আসামের কয়েকটি স্থানে সংগঠিত হামলা চালানো হয়। 
বোড়ো জঙ্গিরা এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। হামলায় ২০ শিশুসহ অন্তত ৫৫ জন নিহত হয়েছে।
আসাম পুলিশ জানায়, এক ঘণ্টার ব্যবধানে জঙ্গিরা পাঁচটি স্থানে এই হামলা চালিয়েছে। একে-৪৭ রাইফেল দিয়ে তারা পুরুষ, নারী ও শিশুদের গুলি করে হত্যা করেছে। নিহত বক্তিরা অধিকাংশই আদিবাসী। তারা চা-বাগানে কাজ করত। 
হামলার জন্য ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ড (এনডিএফবি) জঙ্গিদের সন্দেহ করছে পুলিশ। তবে সংগঠনটির পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি।