প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতি নির্বাচনেই ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ একাধিক নেতা-মন্ত্রী বামেদের হয়ে পশ্চিমবঙ্গ চষে বেড়াতেন। এবার ভারতের একমাত্র কমিউনিস্ট মুখ্যমন্ত্রী মানিক সরকারকে দেখা গেল আসামে ভোট প্রচারে ব্যস্ত। প্রথম আলোকে তিনি বলেন, পশ্চিমবঙ্গের ভোট প্রচারে যাওয়ার বিষয়ে এখনো কিছু ঠিক করেননি। পশ্চিমবঙ্গ বা কংগ্রেস জোট নিয়ে তাঁর মন্তব্য, ‘পশ্চিমবঙ্গে গেলে সেখানেই বলব। এখানে নয়।’ আসাম সফরে ব্যস্ত ত্রিপুরার ক্রীড়ামন্ত্রী শহিদ চৌধুরী বলেন, ‘গেলে উনি (মুখ্যমন্ত্রী) যাবেন, আমরা কেউ নন।’ প্রায় একই মত, দলের রাজ্য সম্পাদক বিজন ধরেরও। মুঠোফোনে পশ্চিমবঙ্গের জোট সম্পর্কে বলেন, ‘দুর্ভাগ্যজনক!’