আসামে বন্যা পরিস্থিতির উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যার পানিতে ডুবে যাওয়া ঘরবাড়ি। আসামের মোরিগাঁও গ্রাম থেকে ছবিটি ২০ আগস্ট তোলা। ছবি: রয়টার্স
বন্যার পানিতে ডুবে যাওয়া ঘরবাড়ি। আসামের মোরিগাঁও গ্রাম থেকে ছবিটি ২০ আগস্ট তোলা। ছবি: রয়টার্স

ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। প্রধান নদী ব্রহ্মপুত্রের পাণি বিপৎসীমার নিচ দিয়ে বইছে। তবে আবার বৃষ্টি শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। রাজ্যে চলতি বছরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ জনে।

বন্যা বিধ্বস্ত আসামের পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। তবে রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ (অ্যাসডমা)-র দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যের সাতটি জেলার ৪৭২টি শরণার্থীশিবিরে এখনো ২ লাখ ৬৭ হাজার মানুষ রয়েছে। রাজ্যের বেশির ভাগ নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে বইলেও ধানসিঁড়ির পানি এখনো বিপৎসীমার ওপরে। ফলে ৩৬ হাজার হেক্টর কৃষিজমি এখনো পাণির নিচে। ধানসিঁড়ির পারেই ৬২টি ত্রাণ শিবিরে রয়েছেন ২৫ হাজার ২৫৩ জন শরণার্থী।

বন্যাদুর্গত শিশুদের স্বাস্থ্যপরীক্ষার অংশ হিসেবে রক্তের নমুনা সংগ্রহ করছেন একজন স্বাস্থ্যকর্মী। ছবিটি আসামের মোরিগাঁও গ্রাম থেকে ২০ আগস্ট তোলা। ছবি: রয়টার্স
বন্যাদুর্গত শিশুদের স্বাস্থ্যপরীক্ষার অংশ হিসেবে রক্তের নমুনা সংগ্রহ করছেন একজন স্বাস্থ্যকর্মী। ছবিটি আসামের মোরিগাঁও গ্রাম থেকে ২০ আগস্ট তোলা। ছবি: রয়টার্স

রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যার পাণি নামলেও পরিস্থিতি এখনো ভয়াবহ। বাড়ছে পাণিবাহিত রোগে। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। ফলে আর্থিক দিক থেকেও অনেক মানুষ সর্বহারা হয়ে পড়েছে। ভাঙন কেড়ে নিয়েছে তাদের ঘুরে দাঁড়াবার ক্ষমতা।

এখনো দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে রেলপথে বিচ্ছিন্ন আসামসহ গোটা উত্তর পূর্বাঞ্চল। রেলপথ স্বাভাবিক হতে আরও দুদিন লাগবে বলে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রণবজ্যোতি শর্মা এক বিবৃতিতে জানিয়েছেন। এদিকে রেলপথ বন্ধ থাকায় আসামের পাশাপাশি অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাও সমস্যায় পড়েছে।

নওগাঁ জেলার বাঘমারি গ্রামের একটি স্কুলে আশ্রয় নিয়েছে বন্যা দুর্গত অনেক পরিবার। ছবিটি ১৫ আগস্ট তোলা। ছবি: রয়টার্স
নওগাঁ জেলার বাঘমারি গ্রামের একটি স্কুলে আশ্রয় নিয়েছে বন্যা দুর্গত অনেক পরিবার। ছবিটি ১৫ আগস্ট তোলা। ছবি: রয়টার্স

ভারত সরকার অবশ্য যুদ্ধকালীন তৎপরতায় বন্যা বিধ্বস্ত আসামের পরিকাঠামো উন্নয়নের নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও আকাশ পথে এসে দেখে গিয়েছেন বন্যা পরিস্থিতি। রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল শনিবারও গুয়াহাটিতে সাংবাদিকদের জানিয়েছেন, ত্রাণ ও পুনর্বাসনের পাশাপাশি রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করতে দিনরাত কাজ চলছে।

তবে বৃষ্টি এখনো অব্যাহত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির শঙ্কা প্রবল।

প্রসঙ্গত, চলতি বছরে ভারতে মোট বৃষ্টিপাতের ঘাটতির পরিমাণ ৬ শতাংশ। কিন্তু উত্তর পূর্ব ভারতে প্রায় স্বাভাবিকই বৃষ্টিপাত হচ্ছে। এখন পর্যন্ত ঘাটতি মাত্র ১ শতাংশ। আবহাওয়াবিদদের মতে, এটাও স্বাভাবিক বৃষ্টিপাত।