আসামে বিপুল বিস্ফোরক উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাজ্যের তিনটি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ৭০০ ডেটোনেটর, প্রায় ৩০০ জিলেটিন স্টিক ও বেশ কিছু পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ডেটোনেটর বিস্ফোরণ ঘটাতে ব্যবহার করা হয়। আর জিলেটিন হলো বিশেষ ধরনের বিস্ফোরক। বিপুল পরিমাণ বিস্ফোরক কিসের জন্য কারা জোগাড় করছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ। এসব বিস্ফোরক আমদানিতে কোনো জঙ্গি সংগঠন যুক্ত কি না, তা-ও জানা যায়নি। তবে এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে। বিবিসি বাংলা