আসামে মোদির জনসভাস্থল নিয়ে বিপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার জন্য নির্ধারিত স্থান পাওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে। নির্ধারিত স্থানটি ক্রীড়াক্ষেত্র, এই অজুহাতে সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড না করতে নির্দেশ দিয়েছেন রাজ্যের কংগ্রেসি মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। খবর এনডিটিভির।
আজ রোববার গুয়াহাটির সারুসাজাই স্পোর্টস কমপ্লেক্সের ভেতরে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জনসভা হওয়ার কথা। সেখানে মোদি উপস্থিত থাকবেন। কিন্তু এর আগে গত শুক্রবার তরুণ গগৈ বিজেপির নির্ধারিত সভাস্থলে ‘অক্রীড়াসুলভ’ কোনো কর্মকাণ্ডের জন্য অনুমতি না দিতে আসামের ক্রীড়া বিভাগকে নির্দেশ দেন। পরে ক্রীড়া বিভাগের এক বিবৃতিতে বলা হয়, খেলাধুলা ছাড়া অন্য কোনো কাজে স্টেডিয়াম ব্যবহৃত হলে তাতে এর ক্ষতি হতে পারে।’
আসাম রাজ্য বিজেপির সহসভাপতি বিজয় চক্রবর্তী অভিযোগ করেছেন, মুখমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা হয়েছে ওই স্টেডিয়ামে। তবে সরকার বলেছে, কমপ্লেক্সের নবীন চন্দ্র বরদোলাই স্টেডিয়ামে ওই সংবর্ধনা দেওয়া হয়, বিজেপির নির্ধারিত স্থানে নয়।