আসামে ৩ সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসামে সন্দেহভাজন আলফা জঙ্গিদের হামলায় তিনজন সেনাসদস্য নিহত হয়েছেন। গতকালের এ হামলায় সেনাবাহিনীর আরও চার সদস্য গুরুতর আহত হয়েছেন। সেনা ও পুলিশ কর্মকর্তারা মনে করছেন, বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফার সামরিক প্রধান পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন অংশ আলফা (ইনডিপেনডেন্ট) এ হামলা চালিয়েছে। সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, গতকাল ভোরে ঘন জঙ্গল এলাকা দিয়ে যখন সেনাবাহিনীর একটি বহর যাচ্ছিল, তখন বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। কিন্তু জঙ্গিরা জঙ্গলে পালিয়ে যায়। তাদের খোঁজে গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।