আসামে ৬ জঙ্গি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জঙ্গি সংগঠন কার্বি পিপলস লিবারেশন টাইগারসের (কেপিএলটি) দুই শীর্ষ নেতাসহ অন্তত ছয়জন সদস্য নিহত হয়েছেন। এ সময় সেনাবাহিনীর এক সদস্যও আহত হন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কার্বি আংলং জেলায় এ ঘটনা ঘটে। গোপন সূত্রে খবর পেয়ে বোকাজান থানার বানিপাথর এলাকায় পুলিশ ও সেনাদের যৌথ একটি দল ওই অভিযান চালায় বলে এসপি দেবজিৎ দিউরি বলেন। একটি বনের ভেতরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
পিটিআই