আসামের বন্যা পরিস্থিতির উন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এখনো রাজ্যের ৬টি জেলার ৪৫ হাজার মানুষ বন্যাকবলিত। ত্রাণশিবিরে রয়েছে ৮ হাজার ৭৯ জন।
বন্যায় চলতি বছরে রাজ্যের মোট ১৫৮ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া কাজিরাঙা অভয়ারণ্যেই ৪০১টি বন্য জন্তু মারা গেছে। রাজ্যের প্রধান নদ-নদীর মধ্যে যোরহাট জেলার নিমতাইঘাটে ব্রক্ষ্মপুত্র, গোলাঘাট জেলার নুমুলিগড়ে ধানসিঁড়ি এবং করিমগঞ্জে কুশিয়ারা এখনো বিপৎসীমার ওপর দিয়ে বইছে।