আসামের বাজারে সন্ত্রাসী হামলায় নিহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যের কোকরাঝাড় শহরে গতকাল শুক্রবার সন্ত্রাসী হামলায় ১৪ জন নিহত হয়েছেন। দুপুর ১২টার দিকে শহরের বালাজান তিনালি এলাকার একটি বাজারে সন্ত্রাসীরা গুলি চালিয়ে তাঁদের হত্যা করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে এক সন্ত্রাসী নিহত হয়।
রাজ্য পুলিশের প্রধান মুকেশ সহায় বলেন, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ড-এনডিএফবি (সংবিজিৎ) অথবা এনডিএফবি (এস) এ ঘটনার জন্য দায়ী। তবে ইসলামি জঙ্গিদের জড়িত থাকার আশঙ্কাও তিনি উড়িয়ে দেননি।
ঘটনার খবর পেয়ে বিভিন্ন বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। সেখান থেকে এক সন্দেহভাজন উগ্রপন্থীর গুলিবিদ্ধ মৃতদেহ এবং একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।
রাজ্যের পুলিশপ্রধান জানান, হামলাকারীরা চার-পাঁচজন ছিল। সবাই ছিল সেনা পোশাকে।
মণিপুরে বিস্ফোরণ: ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস জানায়, ভারতের উত্তর-পূর্বের আরেক রাজ্য মণিপুরের রাজধানী ইম্ফলে গতকাল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। ইম্ফল পোলো গ্রাউন্ডের কাছাকাছি অবস্থিত রাজ্যের প্রধান জাদুঘরের পাশে ওই বিস্ফোরণে এক শিশু ও দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের দুই সদস্য আহত হন।