প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কংগ্রেস দলের সাবেক নেতা নটবর সিংয়ের মন্তব্যের সঙ্গে একমত দলটির অন্যতম নেতা মণি শংকর আয়ার। তিনিও মনে করেন, ২০০৪ সালে সুযোগ থাকা সত্ত্বেও ছেলে রাহুল গান্ধীর কারণেই প্রধানমন্ত্রীর পদ নেননি সোনিয়া গান্ধী। তবে এটি ‘অস্বাভাবিক’ বা খারাপ কিছু নয়। কারণ, সোনিয়ার নিরাপত্তা নিয়ে ছেলে রাহুল উদ্বিগ্ন থাকতেই পারেন। কংগ্রেসের সাবেক নেতা নটবর সিং তাঁর প্রকাশিতব্য ওয়ান লাইফ ইজ নট এনাফ নামক আত্মজীবনীতে দাবি করেন, ছেলে রাহুল গান্ধীর কারণেই প্রধানমন্ত্রীর পদ নেননি সোনিয়া গান্ধী।
টাইমস অব ইন্ডিয়া