ইউরোপের মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দূষিত নদ-নদীগুলোকে ইউরোপের মতো সাফসুতরো করতে চান দেশটির পানিসম্পদ বিকাশমন্ত্রী উমা ভারতী। গতকাল শুক্রবার দিল্লির ইন্ডিয়া হ্যাবিটাট সেন্টারে বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলনে উমা ভারতী স্বীকার করেন যে ভারতীয়রা নদ-নদীকে দেবতাজ্ঞানে পুজো করলেও সেভাবে এর যত্ন নেওয়া হয় না। ফলে সেগুলো দূষিত হতে হতে শীর্ণ, বিষাক্ত হয়ে পড়েছে। অথচ ইউরোপের নদ-নদী এখনো বেশ সুন্দর। এদিন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিবেশ ও নদীবিষয়ক কমিশনার কারমিন বেলার সঙ্গে নদী সংস্কার নিয়ে সমঝোতা চুক্তিও স্বাক্ষর করেন উমা ভারতী। এই চুক্তির আওতায় ভারতের নদ-নদীর সংস্কারে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন।
ত্রিপুরা প্রতিনিধি