ইমরান খানকে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান খান
ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের জন্য ক্ষমতাসীন সরকারের কাছে দাবি জানিয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। লাহোরের শওকত খানম হাসপাতালে জঙ্গিরা চিকিৎসা নিয়েছে—ইমরান খানের এমন স্বীকারোক্তির জন্য গত শনিবার এক বিবৃতিতে এ দাবি জানায় পিপিপি। এর আগে ওই হাসপাতালে জঙ্গিদের চিকিৎসা প্রদানের অভিযোগে চিকিৎসক অসীম হোসেইনকে গ্রেপ্তার ও ৯০ দিনের রিমান্ডে নেওয়া হয়। যদিও তিনি স্বীকারোক্তিমূলক বক্তব্য দেননি। এদিকে পিটিআই-প্রধানের বিরুদ্ধে এফআইআর দাখিল না হলে আজ লাহোরের গভর্নর ভবনের সামনে বিক্ষোভের ঘোষণা দিয়ে রেখেছে পিপিপি।
ডন