ইয়েচুরি নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতারাম ইয়েচুরি
সীতারাম ইয়েচুরি

ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিএম-মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সীতারাম ইয়েচুরি। রাজধানী নয়াদিল্লিতে গতকাল রোববার সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। বৈঠকে ইয়েচুরির নাম প্রস্তাব করেন দলের বিদায়ী সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। তিনি তিন দফায় সাধারণ সম্পাদক ছিলেন। ইয়েচুরি সিপিএমের পঞ্চম সাধারণ সম্পাদক হলেন। নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, ‘আমাদের আসল কাজ বাম ও গণতান্ত্রিক শক্তির ঐক্য বাড়ানো। বিশ্বব্যাপী পুঁজিবাদের সংকট ঘনীভূত হচ্ছে। সমাজতান্ত্রিক লড়াই বেগবান করা ছাড়া কোনো বিকল্প নেই।’
টাইমস অব ইন্ডিয়া