ঈদের পর আন্দোলনের ঘোষণা বাম-কংগ্রেসের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের চেয়ারে বসে কংগ্রেস নেতা আবদুল মান্নান ঘোষণা দিয়েছেন, ‘তৃণমূলের সন্ত্রাস’ বন্ধের জন্য বাম-কংগ্রেস জোট ঐক্যবদ্ধ হয়ে ঈদের পর ‘গণ-আন্দোলন’ শুরু করবে।
এর আগে বুধবার পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতার অফিসে এসে দায়িত্বভার গ্রহণ করেন মান্নান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বামফ্রন্টের সংসদীয় দলের নেতা সুজন চক্রবর্তীসহ বাম-কংগ্রেস জোটের বিধায়কেরা।
গতকাল আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘শাসক দলের সন্ত্রাস রাজ্যজুড়ে অব্যাহত রয়েছে। আমরা এই সন্ত্রাস বন্ধের জন্য মুখ্যমন্ত্রী মমতার কাছে দাবি জানালেও তাতে তেমন সাড়া মেলেনি। তাই ঈদের পর বাম-কংগ্রেস জোট এক হয়ে রাজ্যজুড়ে শাসক দলের সন্ত্রাস বন্ধের জন্য আন্দোলন শুরু করবে।’