উত্তপ্ত রড ধরে দিতে হবে সতীত্বের প্রমাণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই হাতে উত্তপ্ত লোহার রড ধরে দাঁড়িয়ে থেকে দিতে হবে সতীত্বের প্রমাণ। সতী নারী হলে হাত পুড়বে না। ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে স্থানীয় পঞ্চায়েতের বিচারসভায় এক গৃহবধূকে এই নির্দেশ দেওয়া হয়।

২০০৭ সালের ডিসেম্বরে  ইন্দোরে বসবাসকারী ওই মেয়ের বিয়ে হয়েছিল কুনাল ওতকার নামের এক যুবকের সঙ্গে। বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে দুই লাখ টাকা এনে দিতে ওই গৃহবধূর ওপর অত্যাচার শুরু করেন স্বামী কুনাল, শাশুড়ি তারা দেবী, দুই আত্মীয় শীলা ও সন্দীপ। এর পর তাঁরা গৃহবধূর চরিত্র নিয়ে কুত্সা রটান। একপর্যায়ে অত্যাচার সইতে না পেরে গৃহবধূ বাপের বাড়ি চলে যান।

পরে গৃহবধূকে ফিরিয়ে আনতে স্থানীয় পঞ্চায়েতে বিচারসভা বসে। সেখানে শ্বশুরবাড়ির কারও কোনো শাস্তি হয়নি। উল্টো গৃহবধূকে দুই হাতে উত্তপ্ত লোহার রড ধরে দাঁড়িয়ে সতীত্বের প্রমাণ দিতে বলা হয়।

এ সিদ্ধান্ত মেনে নেননি গৃহবধূ। তিনি স্থানীয় আদালতের শরণাপন্ন হন। বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট রেখা চন্দ্রবংশী গৃহবধূর স্বামী, শাশুড়ি এবং ওই দুই আত্মীয়কে অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন।