প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬ ডিসেম্বর দিনটিকে এবারও সংহতি দিবস হিসেবে পালন করলেন উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ। ১৯৯২ সালে এ দিনেই উত্তর প্রদেশের অযোধ্যায় অবস্থিত ঐতিহাসিক বাবরি মসজিদে হামলা করে তা গুঁড়িয়ে দেয় উগ্রপন্থী হিন্দুরা।
উগ্র হিন্দুত্ববাদী করসেবকেরা বাবরি মসজিদ ধ্বংস করায় ভারতজুড়ে দেখা দিয়েছিল সাম্প্রদায়িক উত্তেজনা। তবে শুভবুদ্ধিসম্পন্ন মানুষ গর্জে ওঠেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। তারপর থেকেই প্রতিবছর দিনটি সংহতি দিবস হিসেবে পালিত হচ্ছে। বামশাসিত ত্রিপুরায় এই উপলক্ষে মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। তা ছাড়া বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় আলোচনাসভা। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় সংহতি মেলার আয়োজন করা হয়। তামিলনাডুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুতে শোক চললেও বাবরি মসজিদ ধংসের প্রতিবাদে সোচ্চার হতে ভোলেননি ত্রিপুরার রাজনীতিসচেতন মানুষ।