উত্তর প্রদেশে জয়ের পথে বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ৪০৩টি আসনের মধ্যে ৪০১টির ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিজেপি পেয়েছে ২৯০টি আসন। সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধে লড়ছে কংগ্রেস। মাত্র ৭৯টি আসন পেয়েছে এ জোট। বিএসপি পেয়েছে ২৫টি আসন। অন্যান্য দল পেয়েছে সাতটি। দুটি আসনের ফল ঘোষণা বাকি। খবর এনডিটিভি অনলাইনের।