উত্তর প্রদেশে মোদি মন্দির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

ভারতের উত্তর প্রদেশের মিরাটে একটি মন্দির তৈরি করা হচ্ছে। এই মন্দিরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১০০ ফুট উচ্চতার একটি মূর্তি বসানো হবে।

উত্তর প্রদেশের অবসরপ্রাপ্ত প্রকৌশলী জেপি সিং মিরাটের সারধানায় এই মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছেন।

জেপি সিং বলেন, প্রধানমন্ত্রী মোদির মতো একজন দেশপ্রেমিকের জুড়ি মেলা ভার। ভারতের প্রতি তাঁর ভালোবাসার কোনো তুলনা হয় না। তিনি গোটা দেশে উন্নয়নের ক্ষেত্রে বিপ্লব এনেছেন। তাই তাঁর মতো একজন মহান ব্যক্তির আরাধনা করা উচিত।

সাংবাদিকদের জেপি সিং বলেছেন, মিরাটের সারধানায় তৈরি হবে মোদি মন্দির। সেখানে প্রধানমন্ত্রী মোদির ১০০ ফুট উচ্চতার একটি মূর্তি থাকবে। ইতিমধ্যে তিনি মিরাট-কারনাল জাতীয় সড়কের পাশে পাঁচ একর জমি কিনেছেন। মন্দির নির্মাণে দুই বছর সময় লাগবে। ২৩ অক্টোবর ভূমিপূজা দিয়ে এই মন্দির নির্মাণের কাজ শুরু হবে।

এর আগে ২০১৫ সাল থেকে গুজরাটের রাজকোট শহরে একটি মন্দিরের গর্ভগৃহে মোদির মূর্তি বসানো হয়। সেখানে এখনো আরাধনা করা হয়।