উত্তর প্রদেশে সহিংসতা কারফিউ জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের পশ্চিমাঞ্চলীয় সাহারানপুর এলাকায় গত শনিবার মুসলিম ও শিখ সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার পর সেখানে কারফিউ জারি করা হয়েছে। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও শীর্ষস্থানীয় রাজনৈতিক দল কংগ্রেস উত্তর প্রদেশ রাজ্য সরকারের বিরুদ্ধে এই সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ তুলেছে।

সাহারানপুরের কুতুবশের এলাকায় গত শুক্রবার বিতর্কিত একটি জমিতে স্থাপনা তৈরি করতে যান শিখ সম্প্রদায়ের লোকজন। স্থানীয় মুসলমানরা তাতে বাধা দেন। এর জের ধরে শনিবার দুই পক্ষের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে।

 খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।