উত্তরাখণ্ড উপনির্বাচনে তিন কংগ্রেস প্রার্থী জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভা নির্বাচনে মোদি হাওয়া তছনছ করে দিয়েছিল কংগ্রেসের সাজানো বাগান। উত্তরাখণ্ড রাজ্যে একটি আসনেও জিততে পারেননি কংগ্রেসের প্রার্থীরা। তবে সে হাওয়া মনে হয় ম্লান হতে শুরু করেছে।

২১ জুলাই এই রাজ্যের বিধানসভার তিনটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই তিনটি আসনের মধ্যে দুটি ছিল বিজেপির এবং একটি কংগ্রেসের। গতকাল শুক্রবার এই তিনটি আসনের ফলাফল ঘোষিত হয়। তিনটি আসনেই জয়ী হন কংগ্রেসের প্রার্থীরা। এই তিনটি আসন হলো ধরচুলা, সোমেশ্বর ও দোইওয়ালা।

জয়ের পর উত্তরাখণ্ড রাজ্যের কংগ্রেসের মুখপাত্র ধীরেন্দ্র প্রতাপ বলেছেন, মোদি হাওয়া ম্লান হতে শুরু করেছে।