উপরাষ্ট্রপতি পদে শপথ ভেঙ্কাইয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ১৩তম উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা এম ভেঙ্কাইয়া নাইডু। গতকাল শুক্রবার রাষ্ট্রপতি ভবনের দরবার হলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে শপথবাক্য পাঠ করান। ভেঙ্কাইয়া নাইডু প্রথম উপরাষ্ট্রপতি, যিনি স্বাধীন ভারতে জন্মেছেন। ভেঙ্কাইয়া নাইডুর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। শপথ নেওয়ার আগে সদ্যপ্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন ভেঙ্কাইয়া। নতুন উপরাষ্ট্রপতিকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।