প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত। তাঁর বিরুদ্ধে আর্থিক এবং প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠেছিল। তদন্ত কমিটিও দোষী বলে অভিযুক্ত করে। তবে সরকারি কোনো সিদ্ধান্তের আগেই গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতিকে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন সুশান্ত দত্তগুপ্ত। সাংবাদিকদের গতকাল উপাচার্য বলেন, ‘সম্পূর্ণ কাজ করতে না পারার’ কারণেই সরে দাঁড়াতে চান। গত বছর সংসদে কংগ্রেস দল তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলে। বলা হয়, তিনি বিশ্বভারতীর উপাচার্য পদে নিযুক্ত হওয়া সত্ত্বেও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে পেনশন নিচ্ছিলেন।