উবার চালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক নারীর করা হয়রানির অভিযোগে এক উবার চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার নিজের বাড়ি থেকে রাজীব নামের ওই চালককে গ্রেপ্তার করা হয়। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ৩২ বছর বয়সী এক নারী কর্মচারী ওই উবার চালকের গাড়িতে উঠেছিলেন। কিন্তু রাজীব আরেক যাত্রীকে তোলার কথা বলে নির্ধারিত গন্তব্যের বদলে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করলে ওই নারী আপত্তি জানান। তিনি গাড়ি থামাতে বললেও শোনেননি চালক। পরে গাড়ি থেকে নেমেই পুলিশের কাছে অভিযোগ করেন ওই নারী।