উবের ক্যাবের চালকের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে উবের কার কোম্পানির এক চালকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ভারতের রাজধানী নয়াদিল্লির বিশেষ দ্রুত বিচার আদালত গতকাল এ রায় দেন। আদালতের রায়ে বলা হয়, দণ্ডপ্রাপ্ত শিব কুমার যাদব (৩২) ‘ভয়াবহ পাশবিক অপরাধ’ করেছেন। গত বছরের ৫ ডিসেম্বর সন্ধ্যায় দিল্লির নিকটবর্তী গুরগাঁওয়ে কর্মরত এক নারী নির্বাহী উবেরের ক্যাবে ওঠেন। চালক তাঁকে অজানা এক স্থানে নিয়ে যান। ওই নারীর বাড়ির কয়েক কিলোমিটার দূর থেকে পরে তাঁকে উদ্ধার করা হয়।
এনডিটিভি