উবের নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নয়াদিল্লিতে গতকাল সোমবার উবের ট্যাক্সি কোম্পানি নিষিদ্ধ করা হয়েছে। এক যাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া চালক উবের নামের ওই বহুজাতিক ট্যাক্সিসেবা প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। যাত্রীরা মুঠোফোন ব্যবহার করে উবের ট্যাক্সি ভাড়া করতেন। গত শুক্রবার এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে শিবকুমার যাদব নামের ওই চালককে উত্তর প্রদেশের মথুরা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁকে আদালতে হাজির করা হয়। তিন বছর আগে যৌন হয়রানির অভিযোগে তিনি একবার গ্রেপ্তার হয়েছিলেন।
রয়টার্স