প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ ভারতের কুদানকুলামে দেশটির বৃহত্তম পারমাণবিক চুল্লি গতকাল বুধবার থেকে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। রাশিয়ার সহযোগিতায় নির্মিত এক হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ওই চুল্লির টারবাইন কয়েক মাস আগে নষ্ট হওয়ার পর শুধু পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল। টারবাইনটি মেরামত করার পর গতকাল চুল্লিটি পুরো মাত্রায় বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন শুরু করে। আট হাজার কোটি রুপি ব্যয়ে নির্মিত এ বিদ্যুৎকেন্দ্রকে ‘অনিরাপদ’ আখ্যায়িত করে পরিবেশবাদীরা আন্দোলন করে আসছিলেন। এ কারণে কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে দেরি হয়। এনডিটিভি