এ পি জে আবদুল কালামের ছবিতে শ্রদ্ধা নিবেদন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত বিজ্ঞানী এ পি জে আবদুল কালামের ছবিতে মালা দিয়ে বিতর্কের ঝড় তুলেছেন বিজেপিশাসিত ঝাড়খন্ড রাজ্যের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী নীরা যাদব। এ নিয়ে ভারতের সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনা হয়।

নীরা যাদব বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন কোডারমা জেলার এক বিদ্যালয়ে। সেই বিদ্যালয়ে একটি টেবিলে রাখা ছিল সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের একটি ছবি।

মন্ত্রী নীরা যাদব অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে টেবিলে রাখা আবদুল কালামের ছবিতে ফুলের মালা দেন। শুধু তাই নয়, ‘প্রয়াত রাষ্ট্রপতি’র প্রতি শ্রদ্ধা জানানোর কায়দায় তাঁর ছবির সামনে একটি নারকেলও রাখেন তিনি। কালামের ছবিকে শ্রদ্ধা জানান, ওই রাজ্যের বিজেপি বিধায়ক মণীশ জয়সওয়ালও। আগাগোড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।