এই প্রথমবার ৮০ শতাংশের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ২০১১ সালের আদমশুমারির ফল গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধর্মাবলম্বীর শতকরা হার ৮০-এর নিচে নেমেছে। খবর এনডিটিভির।
২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত ১০ বছরে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা কিছুটা বেড়ে (শূন্য দশমিক ৮ শতাংশ) ১৭ কোটি ২২ লাখে উঠেছে। এ ছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা শূন্য দশমিক ৭ শতাংশ কমেছে। ধর্মভিত্তিক তথ্য-উপাত্তগুলো গতকাল প্রকাশ করা হলেও হিন্দু সমাজের বর্ণ সম্প্রদায়ভিত্তিক তথ্য-উপাত্ত প্রকাশ করা হয়নি। সর্বশেষ এ শুমারি অনুযায়ী দেশের জনসংখ্যা ১২১ কোটি। এর মধ্যে হিন্দু ৭৯ দশমিক ৮ এবং মুসলিম ১৪ দশমিক ২ শতাংশ। খ্রিষ্টানরা দেশটির তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী। তাদের সংখ্যা ২ কোটি ৭৮ লাখ (২ দশমিক ৩ শতাংশ)। এরপর আছে যথাক্রমে শিখ, বৌদ্ধ ও জৈনরা। শিখ ও বৌদ্ধদের সংখ্যা কমেছে। খ্রিষ্টান ও জৈনদের ক্ষেত্রে তেমন পরিবর্তন নেই।