এএপির পথে ত্রিপুরা সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী দিল্লিতে আম আদমি পার্টির (এএপি) সরকারের দেখানো পথেই ভরসা করছে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরার শাসক দল সিপিএম। রাজ্যের জ্বালানিসংকট মেটাতে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের জোড়-বিজোড় ফর্মুলা প্রয়োগ করতে চলেছে মানিক সরকারের প্রশাসন।
ত্রিপুরার পরিবহনমন্ত্রী মানিক দে ও খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেছেন।
জাতীয় সড়কের বেহাল দশায় পেট্রল-ডিজেলের ব্যাপক সংকট ত্রিপুরায়। তাই বৃহস্পতিবার থেকে জোড়-বিজোড় সংখ্যার ভিত্তিতে তেল বিক্রির নির্দেশনা জারি করতে চলেছে প্রশাসন। অর্থাৎ, গাড়ির নম্বরের শেষ সংখ্যার ওপর নির্ভর করবে কোন দিন কোন গাড়ি তেল পাবে।
রাজ্যের তেলসংকটের জন্য দুই মন্ত্রী কেন্দ্র ও আসামের বিজেপি সরকারকেই দায়ী করেন। মানিক দের অভিযোগ, আসাম হয়ে আসা একমাত্র জাতীয় সড়ক বর্ষায় প্রায় অচল হয়ে পড়লেও জরুরিভিত্তিতে মেরামত বা বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেই।