ঝরে গেলেন মুকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারদা কেলেঙ্কারি নিয়ে ভারতের তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের সঙ্গে সংঘাত চলছিল দলের প্রধান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজনৈতিক মহলে জল্পনা ছিল মুকুল রায়কে সরিয়ে দিতে পারেন মমতা। অবশেষে সেই জল্পনারই অবসান হলো গতকাল শনিবার। তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে ২১ সদস্যের নতুন কমিটি গঠন করা হলেও সেখানে নাম নেই মুকুল রায়ের। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকেও অপসারণ করা হয়েছে তাঁকে। এই পদে বসানো হয়েছে তৃণমূল সাংসদ সুব্রত বক্সীকে। এর ফলে দৃশ্যত শেষ হচ্ছে মুকুল জমানার। অথচ মুকুল রায়ই ছিলেন তৃণমূল কংগ্রেস গঠনের মূল উদ্যোক্তা। এর আগে গত বৃহস্পতিবার মুকুলকে রাজ্যসভার তৃণমূলের সংসদীয় নেতার পদ থেকে অপসারণ করা হয়।