এএফপি তিনতলা ভবনধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিবৃষ্টির কারণে ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় গতকাল মঙ্গলবার রাতে একটি তিনতলা ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে ২০ জনের মতো মানুষ আটকা পড়েছে বলে তাৎক্ষণিকভাবে আশঙ্কা করা হচ্ছিল। আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রধান সন্তোষ কদমের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, অতিবৃষ্টির কারণে জেলার ঠাকুরলি এলাকায় রাত ১০টা ৪০ মিনিটের দিকে তিনতলা ভবনটি ধসে পড়ে। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে প্রায় ২০ জন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পরপরই থানে, কল্যাণ, ভিওয়ানদি ও আম্বরনাথ থেকে ফায়ার ব্রিগ্রেডের কর্মীরা উদ্ধার কাজে যোগ দিয়েছেন।
এনডিটিভি