এক ঘটনায় ফাঁসি, আরেক ঘটনায় কেন নয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ১০ বছরের ব্যবধানে ঘটা দুটি নৃশংস গণধর্ষণের ঘটনায় আদালতের রায় দুই রকম হলো কেন—এ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। দুটি মামলায় আদালতের রায় এসেছে এ সপ্তাহেই।
প্রথম রায়ে বোম্বে হাইকোর্ট ২০০২ সালে গুজরাট দাঙ্গার সময়ে লাঞ্ছিত এক নারীর ধর্ষণকারীদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এর পরদিন নয়াদিল্লির মেডিকেলছাত্রী নির্ভয়ার (প্রকৃত নাম নয়) মামলায় সুপ্রিম কোর্ট ধর্ষকদের ফাঁসির সাজা বহাল রেখেছেন। দুটো ঘটনায় কেন দুই রকম সাজা, তা নিয়ে ভারতে অনেকেই ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন। গুজরাটের আক্রান্ত নারী এ ব্যাপারে নিজের বক্তব্য দিতে আজ সোমবার দিল্লিতে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন।
এই অবস্থায় ভারতে আইনজ্ঞরা জানিয়েছেন, কোন কোন ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া যাবে, তা নিয়ে আদালতের ব্যাখ্যাতেই বেশ অস্পষ্টতা আছে।