এক থালার দাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের জন্য তহবিল সংগ্রহে তরুণ পেশাজীবী, হিরে ব্যবসায়ী ও ব্যাংকারদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল। সেখানে অতিথিদের খাবারের জন্য সৌজন্য মূল্য দিতে হয়েছে থালাপ্রতি ২০ হাজার টাকা করে। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার চালাতেই এ তহবিল গঠনের উদ্যোগ এএপির। দলের নেতা প্রীতি শর্মা মেনন গতকাল মুম্বাইতে বলেন, আগের রাতের ওই নৈশভোজ থেকে ৯১ লাখ রুপি তোলা হয়েছে। প্রীতি শর্মা জানান, দলের মহারাষ্ট্র শাখা আগামী দুই মাসে এভাবে পাঁচ কোটি রুপি তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে।
পিটিআই