এক নারীকে নিয়ে শশী ও সুনন্দার ঝগড়া হয়েছিল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনন্দা পুস্কর
সুনন্দা পুস্কর

ভারতের কংগ্রেস নেতা শশী থারুরের স্ত্রী সুনন্দা পুস্করের রহস্যময় মৃত্যুর ঘটনায় কেটি নামের এক নারীসহ ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। দিল্লি পুলিশ এ কথা জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গত নভেম্বরেই পুলিশ ১২ জনের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু এখন এই ঘটনায় এফআইআর হওয়ার পর তাঁদের প্রথমবারের মতো যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
কেটি নামের এক নারীকে নিয়ে দুবাই এবং অন্যান্য জায়গায় শশী থারুর ও সুনন্দার মধ্যে ঝগড়া হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। পুলিশকে এ কথা জানিয়েছেন থারুরের বাড়ির কর্মচারী নারিন। তবে অন্য কেউই পুলিশকে ওই নারীর পরিচয় জানাতে পারেনি। শশী থারুরের সঙ্গে কথা বলার পর পুলিশ কেটিকে জিজ্ঞাসাবাদ করতে পারে।
নয়াদিল্লির লীলা হোটেল প্যালেসের এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হবে। সুনন্দার মৃত্যুর ঘটনার পরপরই চাকরি ছেড়ে দেন তিনি।